ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সংস্কার বাস্তবায়নে বিলম্ব হলে নতুন আন্দোলনের আশঙ্কা: জুবায়ের

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জুলাই সনদে উল্লেখিত সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। তা না হলে জনগণের মধ্যে নতুন করে গণতান্ত্রিক আন্দোলনের পরিবেশ সৃষ্টি হতে পারে।

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় দর্শনা পৌর অডিটোরিয়ামে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, ইতিহাসে কোনো সরকারই জনগণের ইচ্ছার বিরুদ্ধে দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকতে পারেনি। অতীতেও দেশের মানুষ ভোটাধিকার হরণ, একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার নানা ঘটনার সাক্ষী হয়েছে। তাই একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জনগণের প্রত্যাশা পূরণ এখন সময়ের অন্যতম দাবি।

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন।

তিনি বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের প্রতিটি ওয়ার্ডকে কার্যকর ও সুসংগঠিত করতে হবে। আদর্শিক নেতৃত্ব, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জামায়াতকে মানুষের আস্থার সংগঠনে পরিণত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক আবু সাদেক এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিরা এতে অংশ নেন।

সম্মেলনের শেষ পর্বে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও তৃণমূলভিত্তিক করার লক্ষ্যে নেতাদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সংস্কার বাস্তবায়নে বিলম্ব হলে নতুন আন্দোলনের আশঙ্কা: জুবায়ের

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ