ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালকের পরিবারের পাশে জামায়াত, ঘর সংস্কারে টিন প্রদান

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালক মো. রাসেলের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরিবারের বসতঘর সংস্কারের জন্য প্রয়োজনীয় টিন প্রদান করেছে সংগঠনটি। পাশাপাশি ভবিষ্যতেও পরিবারটির প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে হাটহাজারী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল মালেক চৌধুরীর নেতৃত্বে উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ নিহত রাসেলের বাড়ি পরিদর্শন করেন। এ সময় তারা পরিবারের সদস্যদের হাতে ঘর সংস্কারের জন্য প্রয়োজনীয় টিন হস্তান্তর করেন এবং তাদের খোঁজখবর নেন।

জানা যায়, সড়ক দুর্ঘটনায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মো. রাসেলের মৃত্যুতে পরিবারটি চরম আর্থিক ও মানবিক সংকটে পড়েছে। বর্তমানে পরিবারে রয়েছেন তিন এতিম কন্যা শিশু, তাদের বিধবা মা এবং নিহতের বৃদ্ধা মা। উপার্জনের কোনো ব্যবস্থা না থাকায় পাঁচ সদস্যের এই পরিবার মানবেতর জীবনযাপন করছে বলে স্থানীয়রা জানান।

পরিদর্শনকালে জামায়াত নেতারা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, এই সহায়তা শুধু টিন প্রদানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; ভবিষ্যতেও পরিবারের প্রয়োজন অনুযায়ী সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

টিন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সেক্রেটারি ও উত্তরাঞ্চল পরিচালক এম. এ. বাশার, মির্জাপুর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মোহাম্মদ ইকবাল হোসাইন, স্থানীয় পাড়ার সর্দারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় স্থানীয় বাসিন্দারা অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং এমন সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালকের পরিবারের পাশে জামায়াত, ঘর সংস্কারে টিন প্রদান

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালক মো. রাসেলের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরিবারের বসতঘর সংস্কারের জন্য প্রয়োজনীয় টিন প্রদান করেছে সংগঠনটি। পাশাপাশি ভবিষ্যতেও পরিবারটির প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে হাটহাজারী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল মালেক চৌধুরীর নেতৃত্বে উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ নিহত রাসেলের বাড়ি পরিদর্শন করেন। এ সময় তারা পরিবারের সদস্যদের হাতে ঘর সংস্কারের জন্য প্রয়োজনীয় টিন হস্তান্তর করেন এবং তাদের খোঁজখবর নেন।

জানা যায়, সড়ক দুর্ঘটনায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মো. রাসেলের মৃত্যুতে পরিবারটি চরম আর্থিক ও মানবিক সংকটে পড়েছে। বর্তমানে পরিবারে রয়েছেন তিন এতিম কন্যা শিশু, তাদের বিধবা মা এবং নিহতের বৃদ্ধা মা। উপার্জনের কোনো ব্যবস্থা না থাকায় পাঁচ সদস্যের এই পরিবার মানবেতর জীবনযাপন করছে বলে স্থানীয়রা জানান।

পরিদর্শনকালে জামায়াত নেতারা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, এই সহায়তা শুধু টিন প্রদানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; ভবিষ্যতেও পরিবারের প্রয়োজন অনুযায়ী সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

টিন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সেক্রেটারি ও উত্তরাঞ্চল পরিচালক এম. এ. বাশার, মির্জাপুর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মোহাম্মদ ইকবাল হোসাইন, স্থানীয় পাড়ার সর্দারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় স্থানীয় বাসিন্দারা অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং এমন সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ