জামালপুরের মেলান্দহ উপজেলায় ৪০ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নের কাঙ্গালকুর্শা এলাকা থেকে ওই যুবককে আটক করে পুলিশ। এর আগে ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। আটককৃত যুবকের নাম নুর ইসলাম (৩৫), সে পার্শ্ববর্তী ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের ডিগ্রি চর এলাকার আজমত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে দুইজন যুবক অটোরিকশা দিয়ে কাঙ্গালকুর্শা এলাকায় আসে। তারা ওই প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা করলে স্থানীয় এক যুবক তাঁর চিৎকার শুনতে পেয়ে এগিয়ে যান। তিনি গিয়ে নুর ইসলামকে হাতেনাতে ধরে ফেলেন। তাঁর ডাক চিৎকারে আরও স্থানীয় লোকজন এগিয়ে এলে সঙ্গে থাকা আরেক যুবক দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নুর ইসলামকে তাদের হাতে সোপর্দ করে।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের অভিযোগ পেয়ে নুর ইসলাম নামে একজনকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন