ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁর মান্দা ফেরিঘাটে শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

মান্দা (নওগাঁ):
মান্দা (নওগাঁ):
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬

নওগাঁর মান্দা ফেরিঘাটে শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপুর উদ্যোগে মান্দা উপজেলার ফেরিঘাটে শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান শিক্ষামন্ত্রী। সেখান থেকে সড়কপথে নওগাঁর উদ্দেশে রওনা হলে মান্দা ফেরিঘাটে এমপি ডাঃ ইকরামুল বারী টিপুর নেতৃত্বে দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এ সময় এমপি ড. ইকরামুল বারী টিপু শিক্ষামন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। পরে উভয়ের মধ্যে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মান্দা উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত সৌজন্য আলোচনা হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে গন্তব্যের পথে রওনা দেন।

এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, ৮নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা মহিলা দলের সহ-সভাপতি লায়লা বারী, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক ছাত্রনেতা নুরবক্স মণ্ডল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক, জিয়া সাইবার ফোর্সের আকিব জাওয়াদ চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়েরয় বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁর মান্দা ফেরিঘাটে শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপুর উদ্যোগে মান্দা উপজেলার ফেরিঘাটে শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান শিক্ষামন্ত্রী। সেখান থেকে সড়কপথে নওগাঁর উদ্দেশে রওনা হলে মান্দা ফেরিঘাটে এমপি ডাঃ ইকরামুল বারী টিপুর নেতৃত্বে দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এ সময় এমপি ড. ইকরামুল বারী টিপু শিক্ষামন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। পরে উভয়ের মধ্যে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মান্দা উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত সৌজন্য আলোচনা হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে গন্তব্যের পথে রওনা দেন।

এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, ৮নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা মহিলা দলের সহ-সভাপতি লায়লা বারী, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক ছাত্রনেতা নুরবক্স মণ্ডল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক, জিয়া সাইবার ফোর্সের আকিব জাওয়াদ চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়েরয় বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ