নওগাঁর মান্দা উপজেলায় অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলার মৈনম ইউনিয়নের বদ্দপুর আদর্শ গ্রামে ২০০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা মহিলা বিএনপির সহ-সভাপতি লায়লা বারী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে একই দিন উপজেলার পরানপুর ইউনিয়নের হাটোর এলাকায় আরও ২০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এতে দুই স্থানে মোট ৪০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন