আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের উদ্যোগে মানববন্ধন, বর্ণাঢ্য র্যালি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা সদর সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন এনজিও কর্মী, সরকারি দপ্তরের প্রতিনিধি, প্রথাগত নেতা, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। বিশেষ করে নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
পরে সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী-তে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। তিনি বলেন, “আগে টেলিভিশন ও পত্রিকা খুললেই নারী নির্যাতনের অসংখ্য খবর চোখে পড়ত। কিন্তু এখন বিভিন্ন সরকারি-বেসরকারি উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি ও সামাজিক অংশগ্রহণের ফলে নারী নির্যাতনের হার অনেকটাই কমে এসেছে। আমাদের সবাইকে আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে।”
সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা এবং পরিচালনা করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন—
কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু
কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন
উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান সভায় আরও বক্তব্য রাখেন ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা এবং কাপ্তাই প্রেস ক্লাবের পক্ষ থেকে ঝুলন দত্ত। আয়োজনে অংশগ্রহণকারীরা সকল প্রকার সহিংসতা প্রতিরোধ এবং নারী-পুরুষের সম-অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন