বগুড়ার ধুনটে সেচপাম্প বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিপন সরকার (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার নিমগাছি ইউনিয়নের পিরাপাট গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিপন ওই গ্রামের গোলাম রব্বানীর ছেলে এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিমগাছি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য ফেরদৌস আলম।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শিপন মরিচের জমিতে সেচ দিতে বালুয়া খাল এলাকায় যান। বিকেল সাড়ে ৩টার দিকে সেচপাম্প বন্ধ করে বাড়ি ফেরার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ লেগে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে এনে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন