ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা

মুকসুদপুর প্রতিনিধি
মুকসুদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬

মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা

গোপালগঞ্জের মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে পূবালী ব্যাংক পিএলসি মুকসুদপুর ইসলামিক ব্যাংকিং শাখার আয়োজনে, মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

পূবালী ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার ব্যবস্থাপক মুসা কালিমুল্লাহ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি'র ফরিদপুর অঞ্চলের হেড অপ এডিসি ডিপার্টমেন্টের নির্বাহী ব্যবস্থাপক সাগর কুমার পোদ্দার।

পূবালী ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার সহকারী ব্যবস্থাপক হাসিবুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সদস্য মোয়াজ্জেম হোসেন মিন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিআরডিবির সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বাহার মিয়া প্রমূখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে, ফ্রি ব্যাংক হিসাব খোলার সুবিধা, তাৎক্ষণিক ফ্রি ডেভিড কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপ রেজিষ্ট্রেশন সুবিধা, পূবালী ব্যাংক হিসাবের সাথে বায়োমেট্রিক রেজিষ্ট্রেশন সুবিধা, ব্যবসায়ীদের জন্য পস ও বাংলা কিউআর আবেদনের সুবিধা এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা সম্পর্কে আলোচনা করেন। 

মতবিনিময় সভার পূর্বে, উপজেলা পরিষদ থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে পূবালী ব্যাংক পিএলসি মুকসুদপুর ইসলামিক ব্যাংকিং শাখার আয়োজনে, মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

পূবালী ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার ব্যবস্থাপক মুসা কালিমুল্লাহ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি'র ফরিদপুর অঞ্চলের হেড অপ এডিসি ডিপার্টমেন্টের নির্বাহী ব্যবস্থাপক সাগর কুমার পোদ্দার।

পূবালী ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার সহকারী ব্যবস্থাপক হাসিবুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সদস্য মোয়াজ্জেম হোসেন মিন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিআরডিবির সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বাহার মিয়া প্রমূখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে, ফ্রি ব্যাংক হিসাব খোলার সুবিধা, তাৎক্ষণিক ফ্রি ডেভিড কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপ রেজিষ্ট্রেশন সুবিধা, পূবালী ব্যাংক হিসাবের সাথে বায়োমেট্রিক রেজিষ্ট্রেশন সুবিধা, ব্যবসায়ীদের জন্য পস ও বাংলা কিউআর আবেদনের সুবিধা এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা সম্পর্কে আলোচনা করেন। 

মতবিনিময় সভার পূর্বে, উপজেলা পরিষদ থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ