ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শেরপুরে আরডিএস আয়োজনে সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫

শেরপুরে আরডিএস আয়োজনে সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শেরপুর জেলা শহরের পুরতন গরুহাটী আরডিএস এর প্রধান কার্যালয়ে সম্মেলন কক্ষে এডাব অর্থায়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং সূশীল সমাজের নেতৃবৃন্দেদের অংশ গ্রহণে ২৫ নভেম্বর মঙ্গলবার সকালে  সম-নাগরিকত্ব শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আরডিএস নির্বাহী পরিচালক মোঃ নুর উদ্দিন এর সভাপতিত্বে ও সেবা পরিষদের নির্বাহী পরিচালক এডাব সদস্য সচিব জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া। এসময় তিনি বলেন সম-নাগরিকত্ব ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন জনগোষ্ঠীর যুবক ও যুব নারীদের আর্থ সামাজিক উন্নয়নে ও কর্মসংস্থানে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ করে এবং ক্ষুদ্র ঋণসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরিফুর রহমান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ, শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি এ্যাডভোকেট আশরাফুন নাহার রুবি, জনউদ্যোগ আহবায়ক শিক্ষাবিদ আবুল কালাম আজাদ, এ্যাডভোকেট রাশেদুল হক রাসেল, জেলা হিজড়া সংগঠনের সভাপতি নিশি হিজড়া, আদিবাসী সংগঠন নেতা সুভাষ বিশ্বাস, সামন্ত কোচ ও মুক্তা হরিজন প্রমুখ। সেমিনারে সুশীল সমাজ, সাংবাদিক, দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শেরপুরে আরডিএস আয়োজনে সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image
শেরপুর জেলা শহরের পুরতন গরুহাটী আরডিএস এর প্রধান কার্যালয়ে সম্মেলন কক্ষে এডাব অর্থায়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং সূশীল সমাজের নেতৃবৃন্দেদের অংশ গ্রহণে ২৫ নভেম্বর মঙ্গলবার সকালে  সম-নাগরিকত্ব শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আরডিএস নির্বাহী পরিচালক মোঃ নুর উদ্দিন এর সভাপতিত্বে ও সেবা পরিষদের নির্বাহী পরিচালক এডাব সদস্য সচিব জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া। এসময় তিনি বলেন সম-নাগরিকত্ব ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন জনগোষ্ঠীর যুবক ও যুব নারীদের আর্থ সামাজিক উন্নয়নে ও কর্মসংস্থানে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ করে এবং ক্ষুদ্র ঋণসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরিফুর রহমান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ, শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি এ্যাডভোকেট আশরাফুন নাহার রুবি, জনউদ্যোগ আহবায়ক শিক্ষাবিদ আবুল কালাম আজাদ, এ্যাডভোকেট রাশেদুল হক রাসেল, জেলা হিজড়া সংগঠনের সভাপতি নিশি হিজড়া, আদিবাসী সংগঠন নেতা সুভাষ বিশ্বাস, সামন্ত কোচ ও মুক্তা হরিজন প্রমুখ। সেমিনারে সুশীল সমাজ, সাংবাদিক, দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ