ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মান্দায় একটি সেতু নির্মাণে বদলে গেছে গ্রামীণ জীবনযাত্রার মান

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫

মান্দায় একটি সেতু নির্মাণে বদলে গেছে গ্রামীণ জীবনযাত্রার মান
নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার এলাকাবাসীর বহুদিনের অপেক্ষার অবসান ঘটেছে আত্রাই নদীর ওপর নির্মিত নতুন সেতুটি চালু হওয়ায়। দীর্ঘদিন ধরে খেয়া নৌকায় নদী পারাপারের ঝুঁকি, সময় অপচয় ও ভোগান্তির পর এখন এলাকাবাসী পাচ্ছে স্বস্তির হাসি।
স্থানীয়রা জানান, আগে নদী পার হতে খেয়া নৌকার জন্য অপেক্ষা করতে হতো। জরুরি কাজ থাকলেও দ্রুত এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়া সম্ভব ছিল না। কৃষকদের উৎপাদিত ধান, সবজি ও বিভিন্ন ফসল বাজারে নিতে বাড়তি ভাড়া ও সময় লাগত। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে গিয়ে ভোগান্তির শিকার হতে হতো প্রতিদিনই।
সেতুটি চালু হওয়ায় বদলে গেছে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা। এখন লোকজন যেকোনো সময় সহজে পারাপার হতে পারছে। ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, স্থানীয় বাজারগুলোতে মানুষের উপস্থিতি বেড়েছে। কৃষকরা দ্রুত ফসল পরিবহন করতে পারছেন, ফলে খরচ কমছে এবং লাভও বাড়ছে।
এলাকাবাসীরা বলেন, এই সেতুটি নির্মাণের ফলে মান্দার জোতবাজারে এক নতুন পরিবর্তনের সূচনা হয়েছে। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও সাধারণ জীবনযাত্রার মান চোখে পড়ার মতো উন্নত হয়েছে।
এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনজীবনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
মান্দা উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আবু সায়েদ বলেন,‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ’ প্রকল্পের আওতায় উপজেলার জোতবাজারে আত্রাই নদীর ওপর ২১৭ মিটার দৈর্ঘ্য ও ৯ দশমিক ৮ মিটার প্রস্থের একটি সেতুর নির্মাণ কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ শেষই হয়ে গেছে। শুধু অ্যাপ্রচ সড়কের কাজগুলো শুধু বাকি রয়েছে। দুই পাশের পিস ঢালাই কাজ সম্পূর্ণ হলেই সেতুটির কাজ শেষ হবে। এরই মধ্যে মানুষ যাতায়াত করছে। সেতুটি নির্মাণের ফলে জনপদের ব্যবসায়ীসহ লোকজন সহজেই নওগাঁ সদরে যাতায়াত করতে পারছে। পণ্য পরিবহনে ব্যয় কমে গেছে অনেক। এতে সুফল পাচ্ছে এলাকাবাসী।#

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মান্দায় একটি সেতু নির্মাণে বদলে গেছে গ্রামীণ জীবনযাত্রার মান

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ