ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা–চরফ্যাশন প্রধান সড়কে সড়ক দুর্ঘটনায় রিয়াজ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দক্ষিণ আইচা–চরফ্যাশন মহাসড়কের বসু বেপারী বাড়ির সামনে বোরাক পরিবহনের একটি বাস রিয়াজকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন