ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

টেকনাফে ৯০ হাজার পিস ইয়াবাসহ আটক-২

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫

টেকনাফে ৯০ হাজার পিস ইয়াবাসহ আটক-২

কক্সবাজারের উখিয়া-টেকনাফে র‌্যাব-১৫ তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসবাদ দমন, অস্ত্র ও মাদক চোরাচালান নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রেখেছে। কক্সবাজার সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদক ও অস্ত্র কারবারিরা সহজে চোরাচালান করার সুযোগ পাওয়ায় মাদক ব্যবসা বিশেষ করে ইয়াবা চালান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বারবার মাদক কারবারীদের আটক করে থানায় সোপর্দ করা হলেও আইনি প্রক্রিয়াগত দুর্বলতার কারণে তারা বের হয়ে আবার মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। এমতাবস্থায় র‌্যাব-১৫ তার নিজস্ব গোয়েন্দা নজরদারির পাশাপাশি র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সাথে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছে।

চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ২৫ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ মঙ্গলবার সকালে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) র‌্যাব সদর দপ্তর এর গোয়েন্দা শাখা থেকে প্রাপ্ত তথ্যে জানতে পারে যে, টেকনাফ থানাধীন সদর ইউপির ১নং ওয়ার্ড মিঠাপানির ছড়া এলাকায় কিছু মাদক কারবারি ইয়াবার একটি বড় চালান অন্যত্র পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মিঠা পানির ছড়া এলাকায় চৌকস আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে ৯০,০০০ পিস ইয়াবা, ০২ টি বাটন ফোনসহ ০২ জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত মাদক কারবারিরা হলো: আব্দুল্লাহ (২৭), পিতা-আবদুর রহিম এবং আনোয়ারা বেগম, স্বামী- ছৈয়দ আহম্মদ, সর্বসাং- মিঠাপানির ছড়া ১নং ওয়ার্ড, ৩ নং সদর ইউনিয়ন, থানা -টেকনাফ, জেলা- কক্সবাজার। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে র‌্যাব -১৫ প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

টেকনাফে ৯০ হাজার পিস ইয়াবাসহ আটক-২

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ