ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন টগুর দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন টগুর দাফন সম্পন্ন
বগুড়ার ধুনট উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সাবেক সেনা সদস্য আফজাল হোসেন টগুর (৭৫)-এর দাফন মঙ্গলবার (২৫ নভেম্বর) রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
বার্ধক্যজনিত কারণে এদিন সকাল ৯টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি উপজেলার চিকাশী ইউনিয়নের পুরাতন চিকাশী গ্রামের মরহুম আলতাব হোসেন ভ্যালুর ছেলে।
বিকেল ৪টার দিকে তার নিজ গ্রামে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ফেরদৌস আলম এবং ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) এস.এম. অমিত হাসান মাহমুদের উপস্থিতিতে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন টগুর দাফন সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image
বগুড়ার ধুনট উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সাবেক সেনা সদস্য আফজাল হোসেন টগুর (৭৫)-এর দাফন মঙ্গলবার (২৫ নভেম্বর) রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
বার্ধক্যজনিত কারণে এদিন সকাল ৯টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি উপজেলার চিকাশী ইউনিয়নের পুরাতন চিকাশী গ্রামের মরহুম আলতাব হোসেন ভ্যালুর ছেলে।
বিকেল ৪টার দিকে তার নিজ গ্রামে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ফেরদৌস আলম এবং ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) এস.এম. অমিত হাসান মাহমুদের উপস্থিতিতে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ