নওগাঁর মহাদেবপুর উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে। দম্পতির মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে খাবারের সঙ্গে বিষাক্ত পদার্থ বা কীটনাশক মিশে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নিহতরা হলেন পাহাড়পুর গ্রামের বাসিন্দা লোকমান মণ্ডল (৫২) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৬)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে ছেলে মুক্তার হোসেনের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান লোকমান ও দেলোয়ারা। ভোর সাড়ে ৩টার দিকে মুক্তার প্রতিবেশীদের ডাক দিলে তারা এসে খাটের ওপর স্বামী-স্ত্রীর নিথর দেহ দেখতে পান।
জানা গেছে, লোকমান মণ্ডল দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করতেন। তার ছেলে মুক্তার হোসেন পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি এবং একই বাড়িতে বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, মুক্তার হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও অনলাইন জুয়ায় জড়িত। এসবের জন্য প্রায়ই তিনি বাবা-মায়ের কাছে টাকা চাইতেন। টাকা না পেয়ে খাবারের সঙ্গে কীটনাশক মিশিয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে সন্দেহ করছেন এলাকাবাসী। তবে এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
প্রতিবেশীদের দাবি, প্রায় এক সপ্তাহ আগেও একইভাবে খাবারের সঙ্গে কীটনাশক মিশিয়ে স্বামী-স্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সে সময় তারা বিষয়টি টের পেয়ে খাবার ফেলে দিলে ওই খাবার খেয়ে বাড়ির কয়েকটি হাঁস মারা যায়।
অন্যদিকে মুক্তার হোসেনের দাবি, ভোররাতে টয়লেটে যাওয়ার সময় বাবা-মায়ের ঘরের দরজা খোলা দেখতে পান। টর্চের আলো ফেলতেই বাবার পা খাট থেকে ঝুলে থাকতে দেখেন। পরে ঘরে ঢুকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মহাদেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জেলকদ হোসেন জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, কীটনাশক পান বা খাবারের সঙ্গে বিষাক্ত পদার্থ মিশে তাদের মৃত্যু হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন