চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, কৃষকরা ফসল ফলিয়ে ১৮ কোটি মানুষের খাদ্যের জোগান দিচ্ছেন। তাঁরা দেশটাকে বাঁচিয়ে রেখেছেন, তাই দেশের মানুষ কৃষকদের কাছে ঋণী। এ দেশের মাটির উর্বরতা পৃথিবীর অন্যান্য দেশের চাইতে বেশি উর্বর। এই উর্বর জমিন যাতে অনাবাদি পড়ে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অন্যান্য জেলার মতো হাটহাজারীর জমিগুলোকেও চার ফসলি জমি করতে পারলে দেশের জন্য মঙ্গল হবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫/২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষক প্রণোদনা কর্মসূচির আওতায় ৭২০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে রবি ফসলের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে ও কৃষি অফিসার মো. মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় জেলা প্রশাসক আরও বলেন, "প্রযুক্তিকে দূরে ঠেলে দিয়ে বর্তমানে টিকে থাকা অসম্ভব।" তিনি জানান, সরকার কৃষকদের জন্য যেসব প্রযুক্তি দিচ্ছে, তা সানন্দে গ্রহণ করতে হবে। প্রযুক্তি কৃষকদের জন্যই কাজ করবে, তাই প্রযুক্তির সঠিক ব্যবহার জানতে প্রশিক্ষণ নিতে হবে। প্রযুক্তি কাজে লাগিয়ে খাদ্যের চাহিদা সফলভাবে বাস্তবায়ন করতে পারলে খাদ্যের চাহিদা পূরণ হবে এবং একইসাথে দেশে খাদ্য মজুদ বৃদ্ধি পাবে।
এর আগে হালদা নদীতে ৩০ কেজি কার্প জাতীয় মাছ অবমুক্ত করে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী। এই নদী কেবল চট্টগ্রামের সম্পদ নয়, এটি দেশের সম্পদ। তাই দেশের জন্য হালদাকে বাঁচিয়ে রাখতে হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) হাটহাজারীতে জেলা প্রশাসকের সফরকালে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সমাজসেবা দপ্তরের উদ্যোগে ৫ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ, হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৪৮০ জন ছাত্রীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং ক্রীড়া সামগ্রী বিতরণ, উত্তর মেখল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ, যুব উন্নয়নের আয়োজনে সেলাই প্রশিক্ষণ ও মোটর ড্রাইভিং উদ্বোধন করেন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ হাটহাজারী মাদ্রাসা, ভূমি অফিস পরিদর্শন এবং উপজেলায় কর্মরত সকল দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় তিনি সেবাগ্রহীতার সাথে সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে নির্দেশনা প্রদান করেন।
এসময় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মঈনু্ল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, পিআইও নিয়াজ মোর্শেদ, সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলি, প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কানুনগো প্রমুখ উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন