ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

না ফেরার দেশে সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬

না ফেরার দেশে সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী আর নেই। দীর্ঘদিন ক্যানসারসহ বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভোগার পর সোমবার (১৩ জুলাই) ভোর ৪টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

তার ছেলে নাফিজ চৌধুরী গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন নজরুল ইসলাম চৌধুরী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েকদিন আগে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। পরে কিছুটা সুস্থ হয়ে ফিরলেও সোমবার ভোরে হঠাৎ অবস্থার অবনতি হলে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টায় চট্টগ্রাম নগরের ওআর নিজাম রোডের বিভারলি হিল সোসাইটির বাসার সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় নিজ নির্বাচনি এলাকা চন্দনাইশের কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন নজরুল ইসলাম চৌধুরী। মহান মুক্তিযুদ্ধে তিনি সম্মুখসমরে অংশ নেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে টানা তিনবার চট্টগ্রাম-১৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সংসদ বিলুপ্ত হলে তার মন্ত্রিত্ব ও সংসদ সদস্য হিসেবে দায়িত্বেরও অবসান ঘটে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

না ফেরার দেশে সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ