ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মকসুদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মকসুদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
ছবি: প্রতিনিধি । মুকসুদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

"তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র এবং ক্রেস্ট বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।

উপজেলা পরিবারকল্যাণ সহকারী মাহমুদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হুমায়ুন আহমেদ কবির। তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে সংশ্লিষ্টদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সনদপত্র এবং ক্রেস্ট প্রদান করা হয়। শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে মো. হাসানুজ্জামান, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে মুক্তা, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে লিলিয়া বেগম এবং শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে সালাউদ্দিন মল্লিক সম্মাননা লাভ করেন।

এ ছাড়া শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে জলিরপাড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে গোহালা ইউনিয়ন পরিষদকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনসংখ্যাকে বোঝা নয়, সম্পদে পরিণত করতে তরুণদের দক্ষতা, সচেতনতা ও অংশগ্রহণ নিশ্চিত করার বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মকসুদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ