ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাটহাজারীতে জামায়াতের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) শিকারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত পরিবারের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবদুল মালেক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিজানুর রহমান, উপজেলা বাইতুলমাল সম্পাদক এমরান হোসেন, উপজেলা আইন ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ ইসহাক, শিকারপুর ইউনিয়ন সভাপতি মুহাম্মদ ওসমান গনি, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি জুয়েল, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারিসহ স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে অতিথিরা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় অধ্যাপক আবদুল মালেক চৌধুরী বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় দেশের দুর্যোগ ও সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে থেকেছে। ভবিষ্যতেও দলটির মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং দুর্গত মানুষের পাশে থেকে সহযোগিতা করা হবে।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাটহাজারীতে জামায়াতের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) শিকারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত পরিবারের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবদুল মালেক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিজানুর রহমান, উপজেলা বাইতুলমাল সম্পাদক এমরান হোসেন, উপজেলা আইন ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ ইসহাক, শিকারপুর ইউনিয়ন সভাপতি মুহাম্মদ ওসমান গনি, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি জুয়েল, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারিসহ স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে অতিথিরা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় অধ্যাপক আবদুল মালেক চৌধুরী বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় দেশের দুর্যোগ ও সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে থেকেছে। ভবিষ্যতেও দলটির মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং দুর্গত মানুষের পাশে থেকে সহযোগিতা করা হবে।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ