ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাংলাদেশের সীমান্তে ভারতীয় গুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬

বাংলাদেশের সীমান্তে ভারতীয় গুলিতে যুবক নিহত
ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিনহাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের বাসিন্দা এবং কমর উদ্দিনের ছেলে। ঘটনার সময় তিনি কী উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে মিনহাজ সোনারহাট-লাখাট সীমান্ত পেরিয়ে ভারতের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় প্রবেশ করলে সেখানে অবস্থানরত খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন জানান, খবর পেয়ে তারা নিহতের বাড়িতে যান এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ ও বিজিবিকে অবহিত করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ঘটনার খবর পেয়ে এসআই তানভীর ফায়াজের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহত যুবক ভারতের অভ্যন্তরে প্রায় এক কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আনা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাংলাদেশের সীমান্তে ভারতীয় গুলিতে যুবক নিহত

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ