ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

টিআইবিতে ৪ পদে নিয়োগ, বেতন সর্বোচ্চ প্রায় ২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬

টিআইবিতে ৪ পদে নিয়োগ, বেতন সর্বোচ্চ প্রায় ২ লাখ টাকা
ছবি: সংগৃহীত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বিভিন্ন প্রকল্পের আওতায় চুক্তিভিত্তিক চারটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। পদভেদে মাসিক বেতন ৩৭ হাজার ৯৬৮ টাকা থেকে শুরু করে ১ লাখ ৯৭ হাজার ৮৯২ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

যেসব পদে নিয়োগ

১. রিসার্চ অ্যাসোসিয়েট (চুক্তিভিত্তিক)

  • পদসংখ্যা: ১টি
  • যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি। নৃবিজ্ঞান, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন অধ্যয়ন, অর্থনীতি, পরিবেশবিজ্ঞান, ভূগোল, সমাজবিজ্ঞান, পরিসংখ্যানসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। সামাজিক বিজ্ঞানভিত্তিক গবেষণা বা থিসিস গবেষণার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • বেতন: ৩৭,৯৬৮ টাকা।

২. কো-অর্ডিনেটর (ব্যাংকিং সেক্টর ইন্টেগ্রিটি)

  • পদসংখ্যা: ১টি
  • যোগ্যতা: অর্থনীতি, ফাইন্যান্স, ব্যাংকিং, উন্নয়ন অধ্যয়ন, আইন, পাবলিক পলিসি, জনপ্রশাসন, পরিসংখ্যান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি। গবেষণা, প্রকল্প বাস্তবায়ন ও ব্যবস্থাপনায় কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ৭ বছর ব্যবস্থাপক পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বেতন: ১,৯৭,৮৯২ টাকা।

৩. রিসার্চ ফেলো (ব্যাংকিং সেক্টর ইন্টেগ্রিটি)

  • পদসংখ্যা: ১টি
  • যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি। গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা বা অলাভজনক প্রতিষ্ঠানে অন্তত ৮ বছরের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কমপক্ষে ৩ বছর ব্যবস্থাপক পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বেতন: ১,৫৩,৭৯৯ টাকা।

৪. রিসার্চ অ্যাসোসিয়েট (ব্যাংকিং সেক্টর ইন্টেগ্রিটি)

  • পদসংখ্যা: ১টি
  • যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি। গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা বা অলাভজনক প্রতিষ্ঠানে গুণগত বা পরিমাণগত গবেষণায় কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং খাতবিষয়ক গবেষণা ও প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • বেতন: ১,০৭,৫৯০ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের টিআইবির নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়

  • রিসার্চ অ্যাসোসিয়েট (চুক্তিভিত্তিক): ১৬ জুলাই ২০২৬
  • কো-অর্ডিনেটর, রিসার্চ ফেলো ও রিসার্চ অ্যাসোসিয়েট (ব্যাংকিং সেক্টর ইন্টেগ্রিটি): ২৫ জুলাই ২০২৬

পদের বিস্তারিত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলি টিআইবির নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে প্রয়োজনীয় তথ্য নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

টিআইবিতে ৪ পদে নিয়োগ, বেতন সর্বোচ্চ প্রায় ২ লাখ টাকা

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ