ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছরের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় মা ও মেয়েকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাকী আক্তার (২৪) তার শিশু কন্যা ফাহিমা (৫)কে নিয়ে ফেরিঘাট এলাকায় নোঙর করা একটি ফেরির ওপর থেকে নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত নদীতে নেমে তাদের উদ্ধার করেন। পরে মা ও মেয়েকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জানা গেছে, উপজেলার হাড়িখালি গ্রামের মো. আজিজ মোল্লার মেয়ে লাকী আক্তারের সঙ্গে প্রায় ৬-৭ বছর আগে নলছিটি শহরের থানারপুল এলাকার আদম আলীর ছেলে সাইদুল ইসলামের বিয়ে হয়। দাম্পত্য জীবনের কিছুদিন পর তাদের একটি কন্যাসন্তানের জন্ম হয়।
লাকী আক্তারের অভিযোগ, তার স্বামী নেশাগ্রস্ত এবং শাশুড়ির নির্যাতনের কারণে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। প্রায় তিন সপ্তাহ আগে তিনি স্বামীকে তালাক দেন। এরপর সাবেক স্বামী মেয়েকে নিজের কাছে নেওয়ার চেষ্টা করেন এবং বিষয়টি নিয়ে মামলা করার হুমকিও দেন। পরিবারের ভেতর এ নিয়ে চাপ সৃষ্টি হলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
লাকী আক্তার জানান, মেয়েকে বাবার কাছে দিতে হবে—এমন কথা শুনে অভিমান থেকেই তিনি শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে ঝাঁপ দেওয়ার পর স্থানীয়রা দ্রুত মা ও শিশুকে উদ্ধার করেন। বর্তমানে ওই নারী তার বাবার কাছে রয়েছেন। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন