রংপুরের পীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে পরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, উপজেলা মৎস্য কর্মকর্তা কাওছার হোসেন, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এবং পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি এ. ডি. এম. মাজারুল আলম মিলন।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন খামারি, প্রতিষ্ঠান ও সংগঠন তাদের প্রাণিসম্পদ–সংক্রান্ত উদ্ভাবন ও সেবাসমূহের স্টল প্রদর্শন করেন। মূল্যায়ন শেষে সেরা স্টলগুলোর মাঝে পুরস্কার প্রদান করা হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন