ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইউটিউব দেখে শুরু, এবার নিজের তৈরি বিমানে আকাশে মারুফ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬

ইউটিউব দেখে শুরু, এবার নিজের তৈরি বিমানে আকাশে মারুফ
ছবি: সংগৃহীত

দারিদ্র্য, সীমিত সুযোগ আর প্রাতিষ্ঠানিক শিক্ষার পথ থেমে গেলেও থামেনি তার স্বপ্ন। ছোটবেলা থেকেই আকাশে উড়ার আকাঙ্ক্ষা লালন করা ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের খেজুরতলা এলাকার যুবক মারুফ মোল্যা এবার নিজ হাতে তৈরি এক আসনের একটি ছোট বিমান আকাশে উড়িয়ে নতুন করে আলোচনায় এসেছেন।

এর আগে নিজস্ব উদ্যোগে তৈরি প্যারাগ্লাইডার উড়িয়ে সবার নজর কাড়েন মারুফ। এবার প্রায় সাত মাসের নিরলস পরিশ্রমের ফল হিসেবে বুধবার (৮ জুলাই) বিকেলে প্রথমবারের মতো নিজের তৈরি বিমানটি আকাশে তুলতে সক্ষম হন তিনি। যদিও বিমানটি মাত্র কয়েক ফুট ওপরে উঠেছিল, তবুও এটিকেই তিনি ভবিষ্যতের বড় সাফল্যের প্রথম ধাপ হিসেবে দেখছেন।

মারুফ জানান, কক্সবাজারে বেড়াতে গিয়ে সমুদ্রসৈকতে প্যারাগ্লাইডারে মানুষের উড়তে দেখা থেকেই তার মনে আকাশে ওড়ার স্বপ্ন জন্ম নেয়। এরপর ইউটিউব দেখে প্রায় ছয় মাস চেষ্টা চালিয়ে নিজেই একটি প্যারাগ্লাইডার তৈরি করেন এবং সফলভাবে উড়তে সক্ষম হন।

পরে মানিকগঞ্জের এক উদ্ভাবকের তৈরি বিমান উড়তে দেখে নিজেরও বিমান তৈরির ইচ্ছা জাগে। সেই স্বপ্ন বাস্তবায়নে দীর্ঘ সাত মাস ধরে কাজ করে তৈরি করেন এক আসনের ছোট বিমানটি।

অভাবের কারণে এসএসসি পাসের পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি মারুফ। কিন্তু সীমাবদ্ধতাকে কখনোই নিজের স্বপ্নের পথে বাধা হতে দেননি। উদ্ভাবনের প্রতি আগ্রহ থেকেই তিনি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করে চলেছেন। এর মধ্যে হাত-পা অতিরিক্ত ঘামে এমন ব্যক্তিদের জন্য একটি ইলেকট্রিক্যাল থেরাপি মেশিনও তৈরি করেছেন বলে জানান।

নিজের তৈরি বিমান দেখতে প্রতিদিনই তার বাড়িতে কৌতূহলী মানুষের ভিড় জমছে। বিমানটি আকাশে ওড়ানোর সময়ও শত শত মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় সাংবাদিক প্রভাত কুমার সাহা বলেন, মারুফের তৈরি বিমান আকাশে উঠতে দেখে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। যদিও এটি খুব বেশি উঁচুতে উঠতে পারেনি, তবুও এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

মারুফ মোল্যা বলেন, "ছোটবেলা থেকেই আকাশে উড়ার স্বপ্ন দেখেছি। গত বছর নিজের তৈরি প্যারাগ্লাইডারে উড়তে পেরেছিলাম। এবার নিজ হাতে বানানো বিমানে আকাশে উঠতে পেরে সেই স্বপ্ন আরও এক ধাপ এগিয়েছে। এখন এটিকে আরও নিরাপদ ও উন্নত করে বেশি উচ্চতায় উড়ানোর চেষ্টা করছি।"

তিনি জানান, বিদেশ থেকে একটি প্যারাগ্লাইডার আনতে প্রায় ৯ থেকে ১০ লাখ টাকা লাগে। অথচ তিনি মাত্র এক লাখ টাকায় সেটি তৈরি করেছেন। একইভাবে কয়েক কোটি টাকার বিমানের পরিবর্তে প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে ছোট এই বিমানটি তৈরি করেছেন।

মারুফের ভাষায়, "যদি সরকারের সহযোগিতা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ পাই, তাহলে ভবিষ্যতে আরও উন্নত বিমান তৈরি করতে চাই।"

চরবিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বলেন, "মারুফের মধ্যে অসাধারণ উদ্ভাবনী ক্ষমতা রয়েছে। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে সে শুধু সদরপুর নয়, পুরো দেশের জন্য গর্বের কারণ হতে পারে। তার উদ্যোগ তরুণদেরও নতুন করে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।"

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইউটিউব দেখে শুরু, এবার নিজের তৈরি বিমানে আকাশে মারুফ

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ