ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

টেকনাফের সাগরে ভেসে এলো ৩ অর্ধগলিত লাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬

টেকনাফের সাগরে ভেসে এলো ৩ অর্ধগলিত লাশ
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ, শাহপরীর দ্বীপ এবং সদর ইউনিয়নের রাজারছড়া সংলগ্ন সমুদ্র উপকূল থেকে ভাসমান অবস্থায় তিনটি অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলোর অধিকাংশই পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৯ জুলাই) টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার দুপুর ও বিকেলে পৃথক সময়ে সেন্টমার্টিন, শাহপরীর দ্বীপ এবং রাজারছড়া উপকূল থেকে ভাসমান অবস্থায় তিনটি মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ সময় সাগরে থাকার কারণে মরদেহগুলো অর্ধগলিত হয়ে গেছে।

ওসি সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া মরদেহগুলো মিয়ানমারের চলমান সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা মরদেহগুলোর বিষয়ে আইনানুগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

টেকনাফের সাগরে ভেসে এলো ৩ অর্ধগলিত লাশ

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ, শাহপরীর দ্বীপ এবং সদর ইউনিয়নের রাজারছড়া সংলগ্ন সমুদ্র উপকূল থেকে ভাসমান অবস্থায় তিনটি অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলোর অধিকাংশই পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৯ জুলাই) টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার দুপুর ও বিকেলে পৃথক সময়ে সেন্টমার্টিন, শাহপরীর দ্বীপ এবং রাজারছড়া উপকূল থেকে ভাসমান অবস্থায় তিনটি মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ সময় সাগরে থাকার কারণে মরদেহগুলো অর্ধগলিত হয়ে গেছে।

ওসি সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া মরদেহগুলো মিয়ানমারের চলমান সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা মরদেহগুলোর বিষয়ে আইনানুগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ