ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাবেক ডিবিপ্রধান হারুনের আয়কর নথি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫

সাবেক ডিবিপ্রধান হারুনের আয়কর নথি জব্দের আদেশ

সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৬ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এই তথ্য জানান। এদিন দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তার আয়কর নথি সরবরাহ চেয়ে আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়, হারুন অর রশিদ সরকারি ক্ষমতার অপব্যবহার করে ১৭ কোটি ৫১ হাজার ১৭ হাজার ৮০৬ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে দুদক আইনে অপরাধ করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সাবেক ডিবিপ্রধান হারুনের আয়কর নথি জব্দের আদেশ

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

featured Image

সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৬ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এই তথ্য জানান। এদিন দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তার আয়কর নথি সরবরাহ চেয়ে আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়, হারুন অর রশিদ সরকারি ক্ষমতার অপব্যবহার করে ১৭ কোটি ৫১ হাজার ১৭ হাজার ৮০৬ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে দুদক আইনে অপরাধ করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ