ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

"দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদ হবে উন্নতি" প্রতিপাদ্যে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

এই উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‍্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে কাপ্তাই উপজেলা প্রশাসন ভবনের সভাকক্ষ কিন্নরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এসময় তিনি বলেন, দেশীয় প্রজাতির প্রাণী উন্নত আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং এর মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে হবে। সেই প্রেক্ষিতে পাহাড়ে বসবাসকারী পাহাড়ি ও বাঙালি সবাইকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে।

কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী এর সভাপতিত্বে এবং কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবীব। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন। খামারীদের পক্ষে বক্তব্য প্রদান করেন লেয়ার খামারী মো. আব্দুর রহিম।

র‍্যালি এবং আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও খামারীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

featured Image

"দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদ হবে উন্নতি" প্রতিপাদ্যে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

এই উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‍্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে কাপ্তাই উপজেলা প্রশাসন ভবনের সভাকক্ষ কিন্নরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এসময় তিনি বলেন, দেশীয় প্রজাতির প্রাণী উন্নত আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং এর মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে হবে। সেই প্রেক্ষিতে পাহাড়ে বসবাসকারী পাহাড়ি ও বাঙালি সবাইকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে।

কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী এর সভাপতিত্বে এবং কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবীব। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন। খামারীদের পক্ষে বক্তব্য প্রদান করেন লেয়ার খামারী মো. আব্দুর রহিম।

র‍্যালি এবং আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও খামারীরা উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ