ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফরিদপুরে ভাগ্নীকে ধর্ষণ মামলার আসামি র‌্যাব-১০ এর অভিযানে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫

ফরিদপুরে ভাগ্নীকে ধর্ষণ মামলার আসামি র‌্যাব-১০ এর অভিযানে গ্রেপ্তার

ফরিদপুর জেলার সদরপুর থানার চরবিষ্ণুপুর ইউনিয়নের চরচাঁদপুর কোলপাড় এলাকায় ভাগ্নীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি শামীম বেপারী (৩৩)ুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

ঘটনা সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর ২০২৫ বিকাল সাড়ে ৪টার দিকে আল এহসান ইসলামীয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী (১১)-কে ঔষধি গাছ আনার কথা বলে স্থানীয় আফসার কাজীর কাঠ বাগানে নিয়ে ধর্ষণ করে আসামি শামীম বেপারী। ঘটনার পর ভিকটিম বাড়ি ফিরে মায়ের কাছে কান্নাকাটি করে পুরো বিষয়টি খুলে বলে। পরে ভিকটিমের মা ও মামা ছত্তার খান (৪৪) মাদ্রাসায় গিয়ে শিশুটির কাছ থেকে বিস্তারিত জানার পর পরিবারের সঙ্গে আলোচনা করে ৮ নভেম্বর সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০২০) এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র‌্যাব-১০ আসামিকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ২৫ নভেম্বর রাত ৮টা ১০ মিনিটে ঢাকার নবাবগঞ্জ থানাধীন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শামীম বেপারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব-১০ এর অভিযানিক দল।

গ্রেপ্তারকৃত শামীম বেপারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফরিদপুরে ভাগ্নীকে ধর্ষণ মামলার আসামি র‌্যাব-১০ এর অভিযানে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

featured Image

ফরিদপুর জেলার সদরপুর থানার চরবিষ্ণুপুর ইউনিয়নের চরচাঁদপুর কোলপাড় এলাকায় ভাগ্নীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি শামীম বেপারী (৩৩)ুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

ঘটনা সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর ২০২৫ বিকাল সাড়ে ৪টার দিকে আল এহসান ইসলামীয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী (১১)-কে ঔষধি গাছ আনার কথা বলে স্থানীয় আফসার কাজীর কাঠ বাগানে নিয়ে ধর্ষণ করে আসামি শামীম বেপারী। ঘটনার পর ভিকটিম বাড়ি ফিরে মায়ের কাছে কান্নাকাটি করে পুরো বিষয়টি খুলে বলে। পরে ভিকটিমের মা ও মামা ছত্তার খান (৪৪) মাদ্রাসায় গিয়ে শিশুটির কাছ থেকে বিস্তারিত জানার পর পরিবারের সঙ্গে আলোচনা করে ৮ নভেম্বর সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০২০) এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র‌্যাব-১০ আসামিকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ২৫ নভেম্বর রাত ৮টা ১০ মিনিটে ঢাকার নবাবগঞ্জ থানাধীন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শামীম বেপারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব-১০ এর অভিযানিক দল।

গ্রেপ্তারকৃত শামীম বেপারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ