ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

টিএসসিতে আজ বড়পর্দায় দেখা যাবে না আর্জেন্টিনার ম্যাচ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬

টিএসসিতে আজ বড়পর্দায় দেখা যাবে না আর্জেন্টিনার ম্যাচ
ছবি: প্রতিনিধি

বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি ভেন্যুতে ২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচ বড়পর্দায় সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফলে আজ (মঙ্গলবার) আর্জেন্টিনার ম্যাচও বড়পর্দায় উপভোগ করতে পারবেন না ফুটবলপ্রেমীরা।

মঙ্গলবার সন্ধ্যায় আয়োজকদের পক্ষ থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে দর্শকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দিনের সব আয়োজন স্থগিত রাখা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে এলে বুধবার থেকে আগের সূচি অনুযায়ী পাঁচটি ভেন্যুতেই বিশ্বকাপের প্রতিটি ম্যাচ আবারও বড়পর্দায় সম্প্রচার করা হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সার্বিক সহযোগিতায় অ্যাথলেট স্পোর্টস গিয়ারের আয়োজনে টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ, কবি জসীম উদ্দীন হল খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হল খেলার মাঠে বড়পর্দায় বিশ্বকাপ দেখার বিশেষ আয়োজন করা হয়েছিল। শুরু থেকেই এ আয়োজন শিক্ষার্থী ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ বলেন, শিক্ষার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই প্রতিকূল আবহাওয়ার কারণে আজকের আয়োজন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যাথলেট স্পোর্টস গিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেজান মাহমুদ বলেন, বিশ্বকাপ ঘিরে দর্শকদের আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের অনুপ্রাণিত করেছে। তবে নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপস করা সম্ভব নয় বলেই সাময়িকভাবে আয়োজন বন্ধ রাখা হয়েছে।

টিএসসিতে বন্ধুদের সঙ্গে খেলা দেখতে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লুৎফর। তিনি বলেন, বড়পর্দায় আর্জেন্টিনার ম্যাচ দেখার পরিকল্পনা ছিল। তবে আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় আয়োজকদের সিদ্ধান্ত যথার্থ। নিরাপত্তাই সবার আগে।

আরেক শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, বড়পর্দায় বিশ্বকাপ দেখাকে ঘিরে ক্যাম্পাসে উৎসবের আবহ তৈরি হয়েছিল। আজ আয়োজন না হওয়ায় কিছুটা হতাশ লাগছে। তবে আশা করছি, বুধবার থেকে আবারও সেই প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

আয়োজকরা সবাইকে বৈরী আবহাওয়ায় অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আবহাওয়া স্বাভাবিক হলে বুধবার থেকে নির্ধারিত সূচি অনুযায়ী বড়পর্দায় বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার পুনরায় শুরু হবে বলেও নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

টিএসসিতে আজ বড়পর্দায় দেখা যাবে না আর্জেন্টিনার ম্যাচ

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ