ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দেবীগঞ্জে খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫

দেবীগঞ্জে খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে খেলতে গিয়ে পুকুরে পড়ে রোজা মনি নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বিকেল তিনটার দিকে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের খানকা পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত রোজা মনি একই এলাকার আশরাফুল আলমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন রোজার মা। এসময় শিশুটি বাড়ির পাশেই খেলছিল। কিছুক্ষণ পর তাকে কাছে না পেয়ে শিশুটির মা ধারণা করেন, সে হয়তো বাড়ির ভেতরে গেছে। কিন্তু বাড়িতে খুঁজেও তাকে না পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরের কথা মনে পড়ে তিনি পুকুরপাড়ে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন রোজা মনি পানিতে ভাসছে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দেবীগঞ্জে খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

featured Image

পঞ্চগড়ের দেবীগঞ্জে খেলতে গিয়ে পুকুরে পড়ে রোজা মনি নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বিকেল তিনটার দিকে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের খানকা পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত রোজা মনি একই এলাকার আশরাফুল আলমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন রোজার মা। এসময় শিশুটি বাড়ির পাশেই খেলছিল। কিছুক্ষণ পর তাকে কাছে না পেয়ে শিশুটির মা ধারণা করেন, সে হয়তো বাড়ির ভেতরে গেছে। কিন্তু বাড়িতে খুঁজেও তাকে না পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরের কথা মনে পড়ে তিনি পুকুরপাড়ে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন রোজা মনি পানিতে ভাসছে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ