ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ছেলের লাশ দেখে মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫

ছেলের লাশ দেখে মায়ের মৃত্যু

দিনাজপুরের বোচাগঞ্জে ছেলের মৃত্যু সহ্য করতে না পেরে মায়ের হৃদয়বিদারক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বোচাগঞ্জ উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের যশোহর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু জানান, আব্দুস সালাম (৫৭) ভোরে ফজরের নামাজের প্রস্তুতি নিতে অজু করতে টিউবওয়েলের কাছে যান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে তিনি পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুর খবর শুনে তার মা সাকিমন নেছা (৭০) ছোট ছেলের বাড়ি থেকে ছুটে আসেন। ছেলের নিথর দেহ দেখে তিনি শোকে অচেতন হয়ে পড়েন এবং সকাল সাড়ে ৮টার দিকে মৃত্যুবরণ করেন। চেয়ারম্যান হাবিবুর রহমান এ ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ছেলের লাশ দেখে মায়ের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

featured Image

দিনাজপুরের বোচাগঞ্জে ছেলের মৃত্যু সহ্য করতে না পেরে মায়ের হৃদয়বিদারক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বোচাগঞ্জ উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের যশোহর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু জানান, আব্দুস সালাম (৫৭) ভোরে ফজরের নামাজের প্রস্তুতি নিতে অজু করতে টিউবওয়েলের কাছে যান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে তিনি পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুর খবর শুনে তার মা সাকিমন নেছা (৭০) ছোট ছেলের বাড়ি থেকে ছুটে আসেন। ছেলের নিথর দেহ দেখে তিনি শোকে অচেতন হয়ে পড়েন এবং সকাল সাড়ে ৮টার দিকে মৃত্যুবরণ করেন। চেয়ারম্যান হাবিবুর রহমান এ ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ