"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), মান্দা ইউসিসিএ লিঃ-এর আয়োজনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান খন্দকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম এবং বিআরডিবির প্রকল্প কর্মকর্তা সেলিনা বেগম।
এছাড়াও রাঙ্গামাটিয়া কৃষক সমবায় সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাইফুল ইসলামসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, সমবায়ভিত্তিক উন্নয়ন এবং টেকসই পল্লী উন্নয়নে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতিগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন