ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ওসমানীনগরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা

ছবি: প্রতিনিধি

সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নকে আধুনিক ও যোগাযোগবান্ধব হিসেবে গড়ে তুলতে ৪নং বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আখলাকুর রহমানের তত্ত্বাবধানে ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রায় সাড়ে ৬ কিলোমিটার চারটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে পর্যায়ক্রমে এসব সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সড়কের শুভ উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

এসময় প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেন, সরকার দেশের প্রতিটি অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হলে শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। জনগণের কল্যাণে এ ধরনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে এবং গুণগত মান বজায় রেখে সম্পন্ন করতে হবে। এতে জনগণ দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করবে।

পৃথক উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান এস.টি.এম ফখর উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ এবং বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখলাকুর রহমান।

উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বুরুঙ্গা কামারগাঁও থেকে ইকবাল আহমদ হাই স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার, মিনারপাড়া-পূর্ব তিলাপাড়া-হাজামকালির পাড়া পর্যন্ত আড়াই কিলোমিটার, পূর্ব তিলাপাড়া কমিউনিটি ক্লিনিক থেকে হক্কানিয়া মাদ্রাসা পর্যন্ত এক কিলোমিটার এবং খয়েরপুর মসজিদ মার্কেট থেকে পূর্ব তিলাপাড়া ইকবাল আহমদের বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের উন্নয়নকাজ।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক হুমায়ুন রশীদ চৌধুরী সফি, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তচন মিয়া, সাধারণ সম্পাদক লাহিন হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রঙ্গেস কুমার দাস, ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান জুবায়ের, দীপংকর দেব শিবু, মো. আতিকুর রহমান, হুশিয়ার আলী, মো. ছালিকুর রহমান (ছালিক), মেনন দেব, মো. আব্দুল মুমিন, মো. ছাদিকুর রহমান খান, ঝনিক লাল দেব, মহিলা সদস্য কল্পনা রানী মালাকার, কৃষ্ণা রানী সূত্রধর ও স্বপ্না বেগম, হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর রুবেল মিয়া, উদ্যোক্তা সুমন চন্দ, জুঁই পাল, ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন মিয়া, সাধারণ সম্পাদক মখন মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ আহমদ, ছাত্রদলের সভাপতি সাহেদ মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এসময় চেয়ারম্যান মো. আখলাকুর রহমান বলেন, বুরুঙ্গা ইউনিয়নের প্রতিটি এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধানে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। জনগণের প্রত্যাশা পূরণে আরও নতুন নতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য ইউনিয়ন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

পরবর্তীতে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ওসমানীনগরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ