ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইসির ওয়েবসাইটে যুক্ত হলো শাপলা কলির স্কেচ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫

ইসির ওয়েবসাইটে যুক্ত হলো শাপলা কলির স্কেচ

নির্বাচন কমিশনের বরাদ্দ করা ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) অফিসিয়াল মার্কা শাপলা কলির স্কেচ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সংসদ নির্বাচনের ব্যালট পেপারে ইসির নির্ধারিত এই স্কেচ অনুযায়ী এনসিপির প্রতীক থাকবে।

বুধবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন শাপলা কলি প্রতীকের স্কেচ নির্ধারণ করেছে বলে জানান এনসিপির দায়িত্বশীল নেতা।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নামের পাশে নিজ নিজ দলের প্রতীকের ছবি থাকে। এই তালিকায় এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) যুক্ত হওয়ার পর প্রতীকের ঘর এতোদিন খালি ছিল। বুধবার এনসিপির নামের পাশে শাপলা কলি প্রতীকের স্কেচ যুক্ত করেছে ইসি। তবে এখনও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) নামের পাশে প্রতীকের স্কেচ যুক্ত করেনি ইসি।

এর আগে, ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) চূড়ান্তভাবে নিবন্ধন দেয় ইসি। ইসির চূড়ান্ত সিদ্ধান্তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ‘শাপলা কলি’, আর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল পেয়েছে ‘কাঁচি’ প্রতীক।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইসির ওয়েবসাইটে যুক্ত হলো শাপলা কলির স্কেচ

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

featured Image

নির্বাচন কমিশনের বরাদ্দ করা ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) অফিসিয়াল মার্কা শাপলা কলির স্কেচ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সংসদ নির্বাচনের ব্যালট পেপারে ইসির নির্ধারিত এই স্কেচ অনুযায়ী এনসিপির প্রতীক থাকবে।

বুধবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন শাপলা কলি প্রতীকের স্কেচ নির্ধারণ করেছে বলে জানান এনসিপির দায়িত্বশীল নেতা।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নামের পাশে নিজ নিজ দলের প্রতীকের ছবি থাকে। এই তালিকায় এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) যুক্ত হওয়ার পর প্রতীকের ঘর এতোদিন খালি ছিল। বুধবার এনসিপির নামের পাশে শাপলা কলি প্রতীকের স্কেচ যুক্ত করেছে ইসি। তবে এখনও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) নামের পাশে প্রতীকের স্কেচ যুক্ত করেনি ইসি।

এর আগে, ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) চূড়ান্তভাবে নিবন্ধন দেয় ইসি। ইসির চূড়ান্ত সিদ্ধান্তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ‘শাপলা কলি’, আর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল পেয়েছে ‘কাঁচি’ প্রতীক।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ