ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মান্দায় অসুস্থ ৬০ ব্যক্তির মাঝে চিকিৎসা সহায়তার ৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬

মান্দায় অসুস্থ ৬০ ব্যক্তির মাঝে চিকিৎসা সহায়তার ৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

নওগাঁর মান্দা উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল ৬০ জন ব্যক্তির মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে এককালীন ১০ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসা ব্যয়ের চাপ লাঘব এবং মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এ অনুদান প্রদান করা হয়।

রোববার (৫ জুলাই) মান্দা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। তিনি বলেন, বর্তমান সরকার সমাজের অসহায়, দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। চিকিৎসার অভাবে যেন কোনো মানুষ কষ্ট না পায়, সে লক্ষ্যেই এ ধরনের সহায়তা অব্যাহত রয়েছে। তিনি উপকারভোগীদের সুস্থতা কামনা করেন এবং সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, বিশিষ্ট সমাজসেবক ও গণেশপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফর রহমান, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস শাখা ছাত্রদলের সাবেক সভাপতি জামিল হোসেন প্রামানিক সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

অনুষ্ঠিানে উপকারভোগীরা সরকারের এ মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, চিকিৎসা ব্যয় বহনে এ অনুদান তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। উপস্থিত বক্তারা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ ধরনের কার্যক্রমকে জনকল্যাণমুখী উদ্যোগ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও এ সহায়তা আরও বিস্তৃত করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মান্দায় অসুস্থ ৬০ ব্যক্তির মাঝে চিকিৎসা সহায়তার ৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ