ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ওসমানীনগরে স্ট্রিট লাইট প্রকল্প উদ্বোধন, প্রবাসীদের অবদানের প্রশংসা করলেন: এমপি তাহসিনা রুশদীর লুনা

ছবি: প্রতিনিধি

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের ভাড়েরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন গ্রেটার ভাড়েরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে-এর উদ্যোগে স্ট্রিট লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম. এ. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেন, যেকোনো দুর্যোগে প্রবাসীরাই সবার আগে এগিয়ে আসেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বন্যাসহ বিভিন্ন দুর্যোগে প্রবাসীদের সহযোগিতায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। তারা আরও এগিয়ে এলে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মুর্শেদুল আলম ভূইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি ময়নুল হক চৌধুরী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট বদরুল আলম শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস শহিদ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন আবু তাহের তুহিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ ইমরান আহমদ।

স্ট্রিট লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে এলাকার জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত হওয়ার পাশাপাশি স্থানীয় উন্নয়নে প্রবাসীদের অবদানের বিষয়টি তুলে ধরা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ওসমানীনগরে স্ট্রিট লাইট প্রকল্প উদ্বোধন, প্রবাসীদের অবদানের প্রশংসা করলেন: এমপি তাহসিনা রুশদীর লুনা

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের ভাড়েরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন গ্রেটার ভাড়েরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে-এর উদ্যোগে স্ট্রিট লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম. এ. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেন, যেকোনো দুর্যোগে প্রবাসীরাই সবার আগে এগিয়ে আসেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বন্যাসহ বিভিন্ন দুর্যোগে প্রবাসীদের সহযোগিতায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। তারা আরও এগিয়ে এলে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মুর্শেদুল আলম ভূইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি ময়নুল হক চৌধুরী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট বদরুল আলম শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস শহিদ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন আবু তাহের তুহিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ ইমরান আহমদ।

স্ট্রিট লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে এলাকার জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত হওয়ার পাশাপাশি স্থানীয় উন্নয়নে প্রবাসীদের অবদানের বিষয়টি তুলে ধরা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ