ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা; উৎপত্তিস্থল নরসিংদী

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা; উৎপত্তিস্থল নরসিংদী

রাজধানী ঢাকা আজ বিকেলে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, বিকেল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। তিনি নিশ্চিত করেন, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬, যা একটি স্বল্পমাত্রার ভূমিকম্প। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকা।

স্বল্পমাত্রার এই কম্পনটি নাগরিকদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে, কারণ গত সপ্তাহান্তেই ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে অল্প সময়ের ব্যবধানে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছিল। গত শুক্রবার (২১ নভেম্বর) ও পরদিন শনিবার—মোট ৩১ ঘণ্টার মধ্যে প্রায় চারবার কেঁপে ওঠে এই অঞ্চল। এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। সপ্তাহখানেক আগের সেই প্রাকৃতিক দুর্যোগে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে এবং ছয় শতাধিক মানুষ আহত হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা; উৎপত্তিস্থল নরসিংদী

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫

featured Image

রাজধানী ঢাকা আজ বিকেলে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, বিকেল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। তিনি নিশ্চিত করেন, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬, যা একটি স্বল্পমাত্রার ভূমিকম্প। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকা।

স্বল্পমাত্রার এই কম্পনটি নাগরিকদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে, কারণ গত সপ্তাহান্তেই ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে অল্প সময়ের ব্যবধানে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছিল। গত শুক্রবার (২১ নভেম্বর) ও পরদিন শনিবার—মোট ৩১ ঘণ্টার মধ্যে প্রায় চারবার কেঁপে ওঠে এই অঞ্চল। এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। সপ্তাহখানেক আগের সেই প্রাকৃতিক দুর্যোগে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে এবং ছয় শতাধিক মানুষ আহত হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ