রংপুরের পীরগঞ্জে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ, বৃহস্পতিবার (২৭ নভেম্বর), দুপুরে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এই সভার আগে একই স্থানে আইন-শৃঙ্খলা বিষয়ক আরেকটি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পীরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী পলাশ, সহ-সভাপতি মোস্তাফিজার রহমান, উপজেলা জামায়াতের আমীর ইদ্রিস আলী, শিক্ষক রফিকুল ইসলাম, এনসিপি নেতা মাসুম বিল্লাহ এবং ফায়ার সার্ভিস ইনচার্জ রতন শর্মা। এছাড়াও বক্তব্য রাখেন পীরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বখতিয়ার রহমান।
সভায় উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন উপস্থিত বিভিন্ন ব্যক্তির মতামত গ্রহণ করেন। এরপর তিনি শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেন এবং সুষ্ঠুভাবে তা পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন