বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্রি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক জনসভাস্থলে সমবেত হন।
এসময় জনসভায় একটি বিশেষ দৃশ্য সবার দৃষ্টি আকর্ষণ করে। ছোট্ট এক শিশুকে 'বেগমিয়া লুক' বা 'খালেদা জিয়া স্টাইল'-এ দেখা যায়। সাদা-হালকা রঙের শাড়ি, মাথায় পল্লু এবং অত্যন্ত মার্জিত স্টাইলের মাধ্যমে শিশুটি উপস্থিত সকলের মনোযোগ আকর্ষণ করে। নেতাকর্মীরা বিষয়টিকে দলের প্রতি আবেগ, ভালোবাসা এবং ভবিষ্যৎ প্রজন্মের রাজনৈতিক সচেতনতার প্রতীক বলেও মন্তব্য করেন।
জনসভায় বক্তারা রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে জনসমর্থন গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন