ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাসার এসির ভেতরেই কালনাগিনীর আস্তানা, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৬

বাসার এসির ভেতরেই কালনাগিনীর আস্তানা, অতঃপর...
ছবি: সংগৃহীত

বরিশালের একটি বাসার এসির ইনডোর ইউনিট থেকে জীবিত চারটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ কয়েক ঘণ্টার অভিযানের পর সাপগুলো উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হলেও এসির আউটডোর ইউনিটে থাকা আরও একটি সাপ ধরা সম্ভব হয়নি।

শনিবার (২৭ জুন) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি গ্রামের জীবুল হক সেন্টুর বাড়িতে এ উদ্ধার অভিযান পরিচালনা করেন বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন এনিমেল লাভার্স অব পটুয়াখালী-এর সদস্যরা।

আরো পড়ুন...যেখানে মসজিদ মানেই মানবসেবা, শিক্ষা ও সহাবস্থান

সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, উদ্ধার হওয়া দুই জোড়া কালনাগিনী বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে রোববার সকালে সাপগুলোকে নিরাপদ বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

বাড়ির মালিক জীবুল হক সেন্টু জানান, শুক্রবার রাতে শোবার ঘরের এসির নিচে একটি সাপের লেজ দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে পরিবারের সবাইকে সতর্ক করে ওই কক্ষে যাতায়াত বন্ধ করে দেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সেখান থেকে উদ্ধারকারী সংগঠনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। খবর পেয়ে শনিবার বিকালে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

উদ্ধারকারী সংগঠনের পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা বলেন, দীর্ঘ সময় ধরে সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে চারটি কালনাগিনী জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এসির আউটডোর ইউনিটে থাকা আরও একটি সাপ বের করা যায়নি। উদ্ধার হওয়া সাপগুলো পরবর্তী ব্যবস্থাপনার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

তার ধারণা, এসির ভেতরের তুলনামূলক উষ্ণ, অন্ধকার ও নিরাপদ পরিবেশের কারণেই সাপগুলো সেখানে আশ্রয় নিয়েছিল।

উল্লেখ্য, চলতি মাসেই বরিশাল পুলিশের ডিআইজি কার্যালয়ের একটি কক্ষ থেকে চারটি এবং নগরীর সাগরদী এলাকার বরিশাল মেডিকেল সার্ভিসেস ক্লিনিকের একটি এসি থেকে আরও একটি কালনাগিনী উদ্ধার করেছিল একই সংগঠন। ফলে অল্প সময়ের ব্যবধানে এসির ভেতর থেকে বারবার কালনাগিনী উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাসার এসির ভেতরেই কালনাগিনীর আস্তানা, অতঃপর...

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ