দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদে মোট ১ হাজার ৫২১ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
প্রকাশিত ফল অনুযায়ী, বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করেছে পিএসসি।
এর আগে ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৯ দিনের মাথায় ফল প্রকাশ করে দ্রুততম সময়ে প্রিলিমিনারি ফল প্রকাশের নজির গড়ে পিএসসি।
পরবর্তীতে একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত, মৌখিকসহ সব ধাপের কার্যক্রম শেষে এবার প্রকাশ করা হলো ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন