ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৬

ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা
অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান মিঞা

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান মিঞাকে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার পদটি শূন্য থাকায় সেখানে মো. মনিরুজ্জামান মিঞাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ৯ জুন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। একই সময়ে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী পদোন্নতি পেয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ফলে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের পদটি শূন্য হয়ে পড়ে।

সেই শূন্য পদেই এবার মো. মনিরুজ্জামান মিঞাকে দায়িত্ব দিয়েছে সরকার।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান মিঞাকে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার পদটি শূন্য থাকায় সেখানে মো. মনিরুজ্জামান মিঞাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ৯ জুন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। একই সময়ে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী পদোন্নতি পেয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ফলে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের পদটি শূন্য হয়ে পড়ে।

সেই শূন্য পদেই এবার মো. মনিরুজ্জামান মিঞাকে দায়িত্ব দিয়েছে সরকার।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ