ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নবাবগঞ্জে আধুনিক মিনি কোল্ড স্টোরেজ স্থাপন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের জন্য ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ (হাইব্রিড সোলার অপারেটেড) স্থাপন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের টুপিরহাট এলাকায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, দিনাজপুরের উপপরিচালক মো. আফজাল হোসেন এবং দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবু রেজা মো. আসাদুজ্জামান।

সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার।

বক্তারা বলেন, কৃষিপণ্যের সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি, ফসলের অপচয় রোধ এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আধুনিক হাইব্রিড সোলারচালিত মিনি কোল্ড স্টোরেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের প্রযুক্তি কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কৃষি খাতের উন্নয়ন ও কৃষকদের স্বার্থে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নবাবগঞ্জে আধুনিক মিনি কোল্ড স্টোরেজ স্থাপন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের জন্য ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ (হাইব্রিড সোলার অপারেটেড) স্থাপন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের টুপিরহাট এলাকায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, দিনাজপুরের উপপরিচালক মো. আফজাল হোসেন এবং দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবু রেজা মো. আসাদুজ্জামান।

সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার।

বক্তারা বলেন, কৃষিপণ্যের সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি, ফসলের অপচয় রোধ এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আধুনিক হাইব্রিড সোলারচালিত মিনি কোল্ড স্টোরেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের প্রযুক্তি কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কৃষি খাতের উন্নয়ন ও কৃষকদের স্বার্থে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ