রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. হৃদয় হোসেন (২৫) এবং নাজমুল হাসান (২৪)। শুক্রবার বিকেল সাড়ে চারটায় রামগঞ্জ উপজেলার খলিফার দরজা ও কাটাখালি এলাকার রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের ব্রীকফিল্ড নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দুই বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পতিত হন। ঘটনাস্থলেই মারা যান মো. হৃদয় হোসেন।
সংঘর্ষের ফলে মারাত্মক আহত নাজমুল হাসানকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার পথে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত মো. হৃদয় হোসেন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ীর মো. শাহাজাহানের ছেলে এবং অপর নিহত নাজমুল হাসানও একই বাড়ীর বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটায় কাটাখালি থেকে রামগঞ্জে আসার পথিমধ্যে সিএনজি চালিত অটোরিকশার সাথে হৃদয় ও নাজমুলকে বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দুইজনই পাকা সড়কে ছিটকে পড়েন। এর ফলেই হৃদয় হোসেনের মৃত্যুর ঘটনা ঘটে এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় নাজমুল হাসানকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নেওয়ার পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। শেখ রাসেলসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে পুরো সড়কজুড়ে খানাখন্দে সয়লাব হয়ে আছে, যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
রামগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। সিএনজি চালক ঘটনার পরপরই পলাতক রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন