জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামে একই এলাকার দুই শিক্ষার্থী সাত দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজরা হলো আফসানা আক্তার (১৪) ও আশা মনি (১২)।
আফসানা আক্তার গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং আশা মনি স্থানীয় একটি নুরানি মাদ্রাসায় পড়াশোনা করে। তারা দু’জনই বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা এবং প্রতিবেশী।
পরিবারের সদস্যরা জানান, গত ১৭ জুন বিকেল ৫টার দিকে তারা বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। এরপর থেকে তাদের সঙ্গে যোগাযোগও বন্ধ হয়ে যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় আফসানা আক্তারের বাবা মো. আল আমিন বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় থানা পুলিশ।
বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন