ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

টঙ্গীতে ৫ দিনের জোড় ইজতেমা : আজ দ্বিতীয় দিন, লাখো মুসল্লির সমাগম

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫

টঙ্গীতে ৫ দিনের জোড় ইজতেমা : আজ দ্বিতীয় দিন, লাখো মুসল্লির সমাগম

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার বাদ ফজর বাংলাদেশের মাওলানা ওমর ফারুকের আমবয়ানের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। আসন্ন বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক অংশ হিসেবে শুরু হওয়া এই আয়োজনের আজ শনিবার দ্বিতীয় দিন চলছে। ইজতেমা ময়দানের উত্তর প্রান্তে তাবলীগ জামাতের পুরোনো সাথী ও ওলামায়ে কেরামসহ লাখো ধর্মপ্রাণ মুসল্লির উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দেশের ৬৪টি জেলা থেকে প্রায় দুই লাখ পুরোনো সাথী ও ওলামায়ে কেরাম ইতোমধ্যে উপস্থিত হয়েছেন।

শীর্ষ মুরুব্বিদের আমবয়ান, আমল ও কারগুজারির মধ্য দিয়ে জোড় ইজতেমা আজ দ্বিতীয় দিন চলছে। বয়ান মঞ্চ থেকে বিভিন্ন দেশের প্রাজ্ঞ আলেমগণ দাওয়াত, তালীম ও আত্মশুদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে আলোচনা করছেন। এখানে গত এক বছরে দাওয়াতের কাজের 'কারগুজারী' (কৃত কাজের বিবরণ) বড়দের শোনানো হয় এবং মুরুব্বীরা আগামী এক বছর কীভাবে কাজ করতে হবে, সেই বিষয়ে দিকনির্দেশনা দেন। তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেযামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই তথ্য নিশ্চিত করে বলেন, জোড় ইজতেমা নতুন–পুরোনো সবাইকে আত্মগঠনের এক অনন্য সুযোগ এনে দেয়।

এবারের জোড় ইজতেমায় অংশ নিতে বিশ্বের উনিশটি দেশের মোট সাতশো জন বিদেশি মেহমান বর্তমানে টঙ্গী ইজতেমা ময়দানে অবস্থান করছেন। মেহমান আসা দেশগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান, ভারত, কিরগিস্তান, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, ইয়েমেন, চীন, সৌদি আরব, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া। হাবিবুল্লাহ রায়হান জানান, বিদেশি মেহমানদের জন্য বিশেষ ভাষাগত তালীম, নিরাপত্তা এবং মৌলিক সেবাসহ সবধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে, যাতে তাঁরা নির্বিঘ্নে দাওয়াতি কার্যক্রমে অংশ নিতে পারেন।

ইজতেমা চলাকালীন আশরাফ আলী (৬০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার ভোরে স্ট্রোক করে ইজতেমা ময়দানে তিনি মৃত্যুবরণ করেন। নিহত আশরাফ আলী জামালপুর জেলার সদরের কেন্দুয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে। হাবিবুল্লাহ রায়হান জানান, এই নিয়ে জোড় ইজতেমায় আগত তিন জন মুসল্লির মৃত্যু হয়েছে। আল্লাহর ধ্বনিতে মুখর টঙ্গীর ময়দানে প্রতিটি খিত্তায় বয়ান চলছে এবং 'নগদ চিল্লার জামাত' বের করার প্রস্তুতি চলছে। জোড় ইজতেমাকে কেন্দ্র করে মুসল্লিদের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং গাজীপুর সিটি কর্পোরেশন অজু-গোসল ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে। আগামী ২ ডিসেম্বর মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের পাঁচ দিনের জোড় ইজতেমা সমাপ্ত হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

টঙ্গীতে ৫ দিনের জোড় ইজতেমা : আজ দ্বিতীয় দিন, লাখো মুসল্লির সমাগম

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ