টাঙ্গাইলের সখীপুরে স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হওয়ার দুই দিন পর সেঁজুতি রাণী সরকার (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে উপজেলা পরিষদের পুকুর থেকে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।
নিহত সেঁজুতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার ফালু চন্দ্র সরকারের মেয়ে। সে স্থানীয় আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (২০ জুন) বিকেলে উপজেলা পরিষদ মাঠে খেলতে গিয়ে সেঁজুতি নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয় এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সোমবার সকালে পুকুরে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন