ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হেমন্তের সন্ধ্যায় শীতের পরশ: ঘিওর মোড়ে মোড়ে পিঠা উৎসব, ভিড় জমাচ্ছেন পিঠা প্রিয়রা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫

হেমন্তের সন্ধ্যায় শীতের পরশ: ঘিওর মোড়ে মোড়ে পিঠা উৎসব, ভিড় জমাচ্ছেন পিঠা প্রিয়রা

হেমন্তেই মানিকগঞ্জের ঘিওরে শীতের পরশ লেগেছে। সন্ধ্যা হতে না হতেই চারদিকে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে। এই অবস্থায় ঘিওরে শীতের মৌসুমী পিঠা ব্যবসায়ীরা পিঠা বিক্রি শুরু করে দিয়েছেন। সন্ধ্যা নামতেই মোড়ে মোড়ে চুলা-চাক্কি নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন পিঠা বিক্রেতারা।

তারা চালের গুড়া, নারকেল ও গুড় দিয়ে তৈরি করছেন জনপ্রিয় চিতই ও ভাপা পিঠা। বিক্রেতাদের বানানো গরম গরম মুখরোচক এই পিঠা খেতে পিঠা প্রিয়দের বেশ ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে। পিঠা বিক্রেতারা বলছেন, মূলত অতিরিক্ত আয়ের জন্যই তারা মৌসুমী এই পেশা ধরে রেখেছেন। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ঘিওর বাস স্টেশন এবং চরবাইলজুরী পঞ্চরাস্তা মোড়সহ বিভিন্ন স্থানে এমন পিঠা বিক্রেতাদের দেখা গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হেমন্তের সন্ধ্যায় শীতের পরশ: ঘিওর মোড়ে মোড়ে পিঠা উৎসব, ভিড় জমাচ্ছেন পিঠা প্রিয়রা

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image

হেমন্তেই মানিকগঞ্জের ঘিওরে শীতের পরশ লেগেছে। সন্ধ্যা হতে না হতেই চারদিকে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে। এই অবস্থায় ঘিওরে শীতের মৌসুমী পিঠা ব্যবসায়ীরা পিঠা বিক্রি শুরু করে দিয়েছেন। সন্ধ্যা নামতেই মোড়ে মোড়ে চুলা-চাক্কি নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন পিঠা বিক্রেতারা।

তারা চালের গুড়া, নারকেল ও গুড় দিয়ে তৈরি করছেন জনপ্রিয় চিতই ও ভাপা পিঠা। বিক্রেতাদের বানানো গরম গরম মুখরোচক এই পিঠা খেতে পিঠা প্রিয়দের বেশ ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে। পিঠা বিক্রেতারা বলছেন, মূলত অতিরিক্ত আয়ের জন্যই তারা মৌসুমী এই পেশা ধরে রেখেছেন। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ঘিওর বাস স্টেশন এবং চরবাইলজুরী পঞ্চরাস্তা মোড়সহ বিভিন্ন স্থানে এমন পিঠা বিক্রেতাদের দেখা গেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ