ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁয় চাকরি মেলায় চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৬

নওগাঁয় চাকরি মেলায় চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

নওগাঁয় দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘চাকরি মেলা’, যেখানে দেশের তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা বিকাশকে কেন্দ্র করে সরাসরি নিয়োগ ও সাক্ষাৎকারের সুযোগ তৈরি করা হয়।

সোমবার (২২ জুন) সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)’ প্রকল্পের আওতায় মৌসুমী ও দাবী মৌলিক উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌসুমীর নির্বাহী পরিচালক এরফান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মতিয়ার রহমান, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আমিনা খাতুন, নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসুজ্জামান, পিকেএসএফ ‘রেইজ’ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ড. মো. ফয়জুল তারিক চৌধুরী, মৌসুমীর উপদেষ্টা হোসেন শহীদ ইকবাল এবং দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহারসহ অনেকে।

বক্তারা বলেন, তরুণ জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করতে হলে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নে আরও গুরুত্ব দিতে হবে। পিকেএসএফ-এর সহায়তায় বাস্তবায়িত ‘রেইজ’ প্রকল্প বেকার ও সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি, আয়বর্ধক কাজে সম্পৃক্ত করা এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে ভূমিকা রাখছে। পাশাপাশি যোগাযোগ, নেতৃত্ব, সমস্যা সমাধান ও কর্মক্ষেত্রভিত্তিক জীবনদক্ষতার গুরুত্বও তারা তুলে ধরেন।

আয়োজকরা জানান, মেলায় অনানুষ্ঠানিক ও আনুষ্ঠানিক খাতের মোট ১৯টি নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। চাকরিপ্রার্থীরা সরাসরি জীবনবৃত্তান্ত জমা, তাৎক্ষণিক সাক্ষাৎকার এবং নিয়োগদাতাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।

মেলার বিভিন্ন ট্রেডে অংশ নেওয়া শিক্ষানবিশদের মধ্য থেকে মোট ১৪০ জনকে তাৎক্ষণিকভাবে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে ছিল আইটি সাপোর্ট, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, ওয়েল্ডিং, গার্মেন্টস, বিউটি কেয়ার, গ্রাফিক্স ডিজাইন, মোটরসাইকেল সার্ভিসিং, রেফ্রিজারেশন, মোবাইল ফোন সার্ভিসিং, ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন দক্ষতা খাত।

আয়োজকদের মতে, এ ধরনের চাকরি মেলা স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বাড়াতে, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং তরুণদের জন্য নতুন সম্ভাবনার পথ খুলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁয় চাকরি মেলায় চাকরির সুযোগ

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ