ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাজধানীতে বিকেলের বৃষ্টিতে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৬

রাজধানীতে বিকেলের বৃষ্টিতে স্বস্তি
ছবি: সংগৃহীত

রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর বিকেলে দমকা হাওয়ার সঙ্গে নেমে আসে স্বস্তির বৃষ্টি। তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় নগরবাসী স্বস্তি পেলেও অফিস ছুটির সময়ে রাস্তায় বের হওয়া মানুষের দুর্ভোগ বাড়ে।

রোববার (২১ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। ধানমন্ডি, কলাবাগান, ফার্মগেট, বাংলামোটরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় একই সঙ্গে বৃষ্টির খবর পাওয়া যায়। কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত হয়, সঙ্গে ছিল দমকা হাওয়া।

বৃষ্টির কারণে প্রধান সড়কগুলোতে যানবাহনের গতি কমে যায়। অফিস শেষে ঘরমুখো মানুষের চাপের মধ্যে অনেকেই রাস্তায় আটকে পড়েন। বিভিন্ন মোড়ে তৈরি হয় যানজট, ভোগান্তিতে পড়েন পথচারীরাও।

আবহাওয়া অধিদপ্তরের ৪৮ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি, এমনকি অতিভারি বর্ষণ হতে পারে।

এছাড়া সোমবার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাজধানীতে বিকেলের বৃষ্টিতে স্বস্তি

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর বিকেলে দমকা হাওয়ার সঙ্গে নেমে আসে স্বস্তির বৃষ্টি। তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় নগরবাসী স্বস্তি পেলেও অফিস ছুটির সময়ে রাস্তায় বের হওয়া মানুষের দুর্ভোগ বাড়ে।

রোববার (২১ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। ধানমন্ডি, কলাবাগান, ফার্মগেট, বাংলামোটরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় একই সঙ্গে বৃষ্টির খবর পাওয়া যায়। কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত হয়, সঙ্গে ছিল দমকা হাওয়া।

বৃষ্টির কারণে প্রধান সড়কগুলোতে যানবাহনের গতি কমে যায়। অফিস শেষে ঘরমুখো মানুষের চাপের মধ্যে অনেকেই রাস্তায় আটকে পড়েন। বিভিন্ন মোড়ে তৈরি হয় যানজট, ভোগান্তিতে পড়েন পথচারীরাও।

আবহাওয়া অধিদপ্তরের ৪৮ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি, এমনকি অতিভারি বর্ষণ হতে পারে।

এছাড়া সোমবার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ