ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক সম্পন্ন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক সম্পন্ন

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান রাঙ্গামাটিতে অত্যন্ত উৎসবমুখর ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) রাঙ্গামাটি প্রেস ক্লাবের মিলনায়তনে এই অভিষেক অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি জেলা পিসিএনপির সভাপতি, স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সোলাইমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে নবগঠিত নেতৃত্ব এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য নির্বাচিত কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের সামনে থাকা চ্যালেঞ্জ, দায়িত্ব ও জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন যে, পিসিএনপি শুধু সংগঠন নয়—এটি পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের অধিকার, শান্তি ও উন্নয়নের প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত মহাসচিব শাব্বির আহমেদ সংগঠনের নীতিগত অবস্থান, সাম্প্রতিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে পিসিএনপিকে আরও শক্তিশালী করে তোলা হবে। পার্বত্য অঞ্চলের জটিল রাজনৈতিক বাস্তবতায় সংগঠনের ভারসাম্যপূর্ণ ভূমিকার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু তাহের, শেখ আহমেদ রাজু, ফয়েজ আহমেদ, অ্যাডভোকেট পারভেজ তালুকদার, কাউন্সিলর আব্দুল মজিদ, রেজাউল করিম মাস্টার, মাওলানা আবু বক্কর ছিদ্দিকসহ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

বক্তারা প্রত্যেকেই নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম, বান্দরবান জেলা পরিষদের সদস্য নাছির উদ্দিন, লোকমান হোসেন, শাহাদাৎ ও রুহুল আমীন উপস্থিত থেকে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, স্থিতিশীলতা, পারস্পরিক সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে পিসিএনপির ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এছাড়াও অনুষ্ঠানে যুব পরিষদ, ছাত্র পরিষদসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। তাঁরা নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করে সংগঠনের অগ্রযাত্রায় যুক্ত হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও আশীর্বাদ করা হয় নবনির্বাচিত কমিটির সফলতা, সংগঠনের ঐক্য এবং পার্বত্য চট্টগ্রামের শান্তি-উন্নয়নের জন্য। পিসিএনপির এই অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার একটি নতুন অধ্যায় সূচিত হলো, যা সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও জনস্বার্থে নিবেদিত হতে অনুপ্রাণিত করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ